দেশকে সঠিক পথে নিতে ঐক্যের আহ্বান তারেক রহমানের
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

দেশকে সঠিক পথে নিতে ঐক্যের আহ্বান তারেক রহমানের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০৪:৩৩:২১ অপরাহ্ন

দেশকে সঠিক পথে নিতে ঐক্যের আহ্বান তারেক রহমানের

সংগৃহিত


প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়।শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।জনগণের ভোটে আগামীতে বিএনপি সরকার গঠন করলে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের কাছে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা রাখেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে, সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়। তবে, সবাই যদি স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করে; তাহলে জাতিকে সঠিক পথে নেয়া সম্ভব।তার কথায় উঠে আসে রাজধানীর পানির সমস্যা, তরুণদের কর্মসংস্থান, সড়ক দুর্ঘটনা প্রশমনের পাশাপাশি কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের বার্তা।তিনি বলেন, বিগত সময়ে আইটি পার্কের নামে বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, যা বর্তমানে অনৈতিক কাজ বা কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা সেগুলোকে নিয়ে কিছু ভিন্নভাবে পরিকল্পনা করেছি।তিনি বলেন, অতীতে বিভেদের রাজনীতি জাতিকে কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তা সবার জানা। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।তিনি বলেন, আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে। আমরা অবশ্যই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না।দেশের প্রায় ৪ কোটি পরিবারের জন্য একটি যুগান্তকারী ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রস্তাব দেন তারেক রহমান। এই পরিকল্পনার মূল কেন্দ্রে থাকবেন পরিবারের গৃহিণীরা। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের গৃহিণী ৫ থেকে ৭ বছর আর্থিক বা খাদ্য সহায়তা পাবেন বলে জানান তিনি। 

এসময় আগামী ১২ ফেব্রুয়ারি থেকে দেশ গণতন্ত্রের দিকে যাবে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২২ জানুয়ারি থেকে দলের নানামুখী পরিকল্পনা নিয়ে বিএনপি জনগণের কাছে যাবে— এমন আগাম বার্তাও দেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ দলের সিনিয়র নেতারা।গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন— শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর শাহিদুল আহসান, জহিরুল আলম, সাংবাদিক নেতা এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিন প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসলেন তিনি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক