পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ PM

পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০২:৩৮:০৯ AM

পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে পাকিস্তান-বাংলাদেশের টসের মুহূর্ত।


বিশ্বকাপে টানা ৫ হারে শোচনীয় অবস্থা বাংলাদেশের। একই দশা পাকিস্তানেরও। তারা হেরেছে টানা ৪ ম্যাচ। তবে সাকিবদের অবস্থা আরও করুণ। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে তো গেছেই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনাই এখন হুমকির মুখে। সেই সম্ভাবনা টিকিয়ে রাখতে পয়েন্ট টেবিলের সাতে থাকতে হবে তাদের। অপর দিকে পাকিস্তানের সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে যদি-কিন্তু ওপরে। ফলে ম্যাচটির গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। কলকাতায় এমন ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে।

ইডেন গার্ডেন্সে টসের সময় পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, তিনিও শুরুতে ব্যাট করতে চাইতেন। সাকিব বলেছেন, পিচ দেখে শুষ্ক মনে হয়েছে তার কাছে। তাছাড়া আরও মন্তব্য করেছেন, এখন তাদের হারানোর কিছুই নেই। 

একাদশে কারা

বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। শেখ মেহেদীর বদলে এসেছেন তাওহীদ হৃদয়। পাকিস্তান একাদশে প্রত্যাশিত পরিবর্তন এসেছে তিনটি। বাদ পড়েছেন ইমাম, শাদাব ও নওয়াজ। এসেছেন ফখর, সালমান আলী ও উসামা মির। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহীন আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।  

JA



শীর্ষ সংবাদ:

সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর