মামলা হামলা নির্যাতন করে নেতাকর্মীদের রাজপথ থেকে সরানো যাবে না : ফয়জুল করিম
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০১ PM

মৌলভীবাজারে মহাসড়ক অবরোধ

মামলা হামলা নির্যাতন করে নেতাকর্মীদের রাজপথ থেকে সরানো যাবে না : ফয়জুল করিম

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৩:০০:২৯ AM

মামলা হামলা নির্যাতন করে নেতাকর্মীদের রাজপথ থেকে সরানো যাবে না : ফয়জুল করিম

মৌলভীবাজারে মহাসড়ক অবরোধ


বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচি কার্যকর করতে মৌলভীবাজারে ঢাকা-সিলেট আন্তঃমহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছেন মৌলভীবাজার বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের অংশের বিভিন্ন জায়গায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে পিকেটিং করে এবং অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। এতে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জি এম এ মুক্তাদির রাজু, কৃষক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক শামীম আহমদ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, যুবদল মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মুহিত, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ,প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ তুয়েল,সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর,রহমান সোহান, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহান চৌধুরী,যুগ্ম সম্পাদক সোহাগ আহমেদ,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদ,যুগ্ম আহ্বায়ক মকনুনুর রহমান প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন, মামলা হামলা হত্যা নির্যাতন করে ভোটাধিকার ও গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন কে এই গনবিরোধী গণবিচ্ছিন্ন ফ্যাসিষ্ট সরকার কিছুতেই দমাতে পারবে না। বিএনপির ডাকা গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে দেশের আপমর জনসাধারণের সমর্থন রয়েছে। 

জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বলেন, আমরা এখন চুড়ান্ত আন্দোলন সংগ্রামে আছি। অভিষ্ট লক্ষ্যে পৌছানো না পর্যন্ত আমাদের গনতান্ত্রিক আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। সফল না করে আমরা ঘরে ফিরবো না। মামলা হামলা নির্যাতন করে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের রাজপথ থেকে সরানো যাবে না। 


JA



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী