রাজনগরে ৪ কেজি গাঁজা সহ কিশোর আটক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

রাজনগরে ৪ কেজি গাঁজা সহ কিশোর আটক

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৫:০৪:০৫ পূর্বাহ্ন

রাজনগরে ৪ কেজি গাঁজা সহ কিশোর আটক

প্রতিকী ছবি


মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে ৪ কেজি গাঁজা সহ কিশোরকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০) অক্টোবর দিবাগত রাতে উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের মুন্সিবাজার বাজারে সন্দেহজনক অবস্থায় ২/৩ জনকে দেখতে পেরে পুলিশে খবর দেয় স্থানীয় জনসাধারণ।

এ সময় ২ জন পালিয়ে গেলে ১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হবিগঞ্জ জেলার বাহুবল থানার ফয়জাবাদ চা বাগানের বাবুল চাষার ছেলে বারুণ চাষা(১৫)।

এ সময় তার কাছ থেকে ৪টি পলিথিনের ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে রাজনগর থানা পুলিশ। এ ছাড়াও একই রাতে উপজেলার বেতাহুঙ্জা গ্রামের সাজাপ্রাপ্ত আসামি লকুছ মিয়াকে আটক করে রাজনগর থানা পুলিশ।

এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ চক্রবর্তী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। সকলের সহযোগিতায় আমরা রাজনগর উপজেলাকে মাদকমুক্ত করতে চাই।


JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক