কুলাউড়ায় রেলপথ অবরোধের চেষ্টায় বিএনপি, পুলিশের ধাওয়া
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০১ PM

কুলাউড়ায় রেলপথ অবরোধের চেষ্টায় বিএনপি, পুলিশের ধাওয়া

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৬:২১:২৮ AM

কুলাউড়ায় রেলপথ অবরোধের চেষ্টায় বিএনপি, পুলিশের ধাওয়া

কুলাউড়ায় রেলপথ অবরোধের চেষ্টায় বিএনপি


মৌলভীবাজারের কুলাউড়ায় রেলপথ অবরোধের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌরসভাস্থ স্কুল চৌমুহনী এলাকার রেললাইন অবরোধের চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।

জানা যায়, এক দফা দাবি আদায়ের লক্ষে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কুল চৌমুহনী এলাকায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (একাংশ) সুফিয়ান আহমদের নেতৃত্বে ১০/১২ জন নেতাকর্মী রেলপথ অবরোধ করে পাহাড়িকা ট্রেন আটকে রাখার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পালিয়ে যান।

বিএনপি নেতা সুফিয়ান আহমদ জানান, আজকের অবরোধ গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার অবরোধ। রেলপথ অবরোধের চেষ্টা করলে পুলিশি বাধায় তা আর করা যায়নি বলে তিনি জানান। 

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, বিএনপির কয়েকজন নেতাকর্মীরা রেলপথে অবস্থান নেয়ার চেষ্টা করেছিলো।পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কুলাউড়ায় অবরোধের নামে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা না ঘটে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আমরা বিন্দু পরিমান ছাড় দিবোনা।

JA



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী