শ্রীমঙ্গল থানা পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শ্রীমঙ্গল থানা পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৭:২৪:১১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল থানা পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি

শ্রীমঙ্গল থানা পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি


শ্রীমঙ্গল থানায় দ্বি-বার্ষিক পরিদর্শনে বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম- বার, পিপিএম-সেবা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিকেলে শ্রীমঙ্গল থানায় এসে পৌঁছালে প্রথমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

পরে ওসির নেতৃত্বে সশস্ত্র সালাম প্রদর্শন করা হয় তাকে। থানা প্রাঙ্গণে লাগানো হয় একটি ব্রুনাই কিং আম এবং একটি ভিয়েত মাল্টার চারা। এরপর থানা প্রাঙ্গনেই বিশেষ মোনাজাত ও ফিতা কাটে ব্যাডমিন্টন প্লে গাউন্ড এর উদ্বোধন করেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। পরে তিনি থানার অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স, পুলিশ সদস্যের থাকার  মেছ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম- বার, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস সারোয়ার আলম, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম,পরিদর্শক (অপারেশন) তাপসচন্দ্র রায় প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক