ডেঙ্গু পুষ্টি ও ব্যক্তিগত স্বাস্থ্য সচেতন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ AM

ডেঙ্গু পুষ্টি ও ব্যক্তিগত স্বাস্থ্য সচেতন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০৮:২৪:৩৭ AM

ডেঙ্গু পুষ্টি ও ব্যক্তিগত স্বাস্থ্য সচেতন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রেসক্লাব হল রুমে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন এর আয়োজনে প্রশিক্ষণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে ডেঙ্গু, পুষ্টি, ও ব্যক্তিগত স্বাস্থ্য সচেতন বিষয়ে ছাত্রীদেরকে প্রশিক্ষণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ১৫ জুন,সকাল ১২ টায় সুনামগঞ্জ প্রেসক্লাব হল রুমে  বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন এর আয়োজনে প্রশিক্ষণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাইডস জেলা কমিশনার ও সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমানের সভাপতিত্বে ও মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোখসানা ইয়াসমিনের সঞ্চলনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন  সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউল্লাহ, গার্ল গাইডস এসোসিয়েশনের সাধারন সম্পাদক সঞ্চিতা চৌধুরী,

শহরবালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম,রাজগোবিন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসমিন বেগম চৌধুরী,উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। 


এছাড়াও উক্ত স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণে হলদে পাখি দলের  ছাত্রীদেরকে প্রশিক্ষণ প্রদান করেন, সূর্যের হাসি ক্লিনিক ম্যানাজার পান্না দে, ও মুসলিমা বেগম।

উক্ত প্রশিক্ষণে হলদে পাখি দলের মধ্যে  উপস্থিত ছিলেন  ড্যাফডিল কিন্ডার গার্ডেন, সৃজন বিদ্যাপীঠ,,কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মল্লিকপুর মডেল,বিদ্যালয়,বড়ঘাট ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়,,তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওয়ান আনোয়ার রাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী