বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ AM

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০৮:২১:১৮ PM

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী

সংগৃহিত


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ডা. এফ এম সিদ্দিকী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দীর্ঘদিন চিকিৎসা ও চিকিৎসাশিক্ষার দায়িত্ব পালন করেছেন।তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

জৈন্তাবার্তা/সুলতানা