ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে মোঃ আবদুল্লাহ আল মাসরুর (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১লা এপ্রিল ২০২৬ খ্রি. বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে জৈন্তাপুর থানাধীন ৪নং দরবস্ত ইউনিয়নের পূর্ব গর্দ্দনা (আমরপুর) গ্রামে নিজ বাড়ির পুকুর পাড়ে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় মাসরুর।
পরে তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসরুর পূর্ব গর্দ্দনা (আমরপুর) গ্রামের হাফেজ মাওলানা আবদুল খালিকের কনিষ্ঠ পুত্র।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, বজ্রপাতে কিশোরের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে মরদেহটি পরিবারের হেফাজতে নিজ বাড়িতে নেয়া হয়েছে বলে তিনি জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




