জৈন্তাপুরে ই*য়াবাসহ স্বামী-স্ত্রী গ্রে*প্তার
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ PM

জৈন্তাপুরে ই*য়াবাসহ স্বামী-স্ত্রী গ্রে*প্তার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০২:১৩:১২ PM

জৈন্তাপুরে ই*য়াবাসহ স্বামী-স্ত্রী গ্রে*প্তার


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দরবস্ত ছোটারী সেনগ্রাম এলাকায় নিজ বসতঘরে ইয়াবা ক্রয়-বিক্রয় করছেন দুই ব্যক্তি। পরবর্তীতে পুলিশ ভোর ৩টা ৫০ মিনিটে ছোটারী সেনগ্রামে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওই দুইজন। এ সময় পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন- কুদরত উল্লাহ (৪৫) ও তার স্ত্রী জাহেদা বেগম (৪০)। আটক কুদরত উল্লাহ ছোটারী সেনগ্রামের মিন্নত উল্লাহ মন্টুর পুত্র।

পরে তল্লাশি চালিয়ে কুদরত উল্লাহর কাছ থেকে ২৭ পিস এবং জাহেদা বেগমের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।  

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, জব্দকৃত ইয়াবা যথাযথ প্রক্রিয়ায় জব্দতালিকা প্রস্তুত করে থানায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। আটক দম্পতিতে বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৩ জন
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ঝুঁকিপূর্ণ ভবনে দেয়া হচ্ছে সেবা, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নদীভাঙন: সব হারানোর ঝুঁকিতে শতাধিক পরিবার
বিশ্ব দরবারে সিলেটি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে
সিলেটে ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৭৮ ছিনতাইকারী গ্রেফতার
নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
সালমান শাহ হ*ত্যা মা*মলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল
যুদ্ধবিরতিতে বেশি আগ্রহী ছিলেন ট্রাম্পই
সিলেটে হা*মের উপসর্গে আরও এক শিশুর মৃ*ত্যু
ঝুঁ*কিপূর্ণ ভবনে চিকিৎসা: মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আ ত ঙ্ক