সিলেটে ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৭৮ ছিনতাইকারী গ্রেফতার
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ PM

সিলেটে ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৭৮ ছিনতাইকারী গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ১১:২৯:২৩ PM

সিলেটে  ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৭৮ ছিনতাইকারী গ্রেফতার

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীতে ছিনতাই দমনে চলমান বিশেষ অভিযানে গত দেড় মাসে ৭৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২৬ সালের ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা যায়, নগরীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেফতারে মাঠে সক্রিয় রয়েছে পুলিশের একাধিক টিম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানের মাধ্যমে নগরীতে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে বলেও দাবি করা হয়েছে।

এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে নগরবাসীকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য পেলে দ্রুত নিকটস্থ থানায় বা পুলিশের হটলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৩ জন
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ঝুঁকিপূর্ণ ভবনে দেয়া হচ্ছে সেবা, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নদীভাঙন: সব হারানোর ঝুঁকিতে শতাধিক পরিবার
বিশ্ব দরবারে সিলেটি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে
সিলেটে ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৭৮ ছিনতাইকারী গ্রেফতার
নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
সালমান শাহ হ*ত্যা মা*মলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল
যুদ্ধবিরতিতে বেশি আগ্রহী ছিলেন ট্রাম্পই
সিলেটে হা*মের উপসর্গে আরও এক শিশুর মৃ*ত্যু
ঝুঁ*কিপূর্ণ ভবনে চিকিৎসা: মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আ ত ঙ্ক