২০ বছরে পদার্পণ : নৃত্যশৈলীর দুদিনব্যাপী উৎসব শুরু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ PM

২০ বছরে পদার্পণ : নৃত্যশৈলীর দুদিনব্যাপী উৎসব শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ০২:৩৮:৪৫ AM

২০ বছরে পদার্পণ  :  নৃত্যশৈলীর দুদিনব্যাপী    উৎসব শুরু

নৃত্যশৈলীর ফেইসবুক থেকে


 ‘জীবনের জয়গান’  ধারণ করে ২০ বছরে পদার্পণ করল সিলেটের বিশিষ্ট নৃত্য সংগঠন নৃত্যশৈলী। এই মাইলফলক উদযাপন করতে ‘নবীন প্রাণের বসন্তে ও শেষ বিকেলের রঙ’ শীর্ষক দুই দিনব্যাপী এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। দুই দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন চলবে আজ শুক্রবার পর্যন্ত। দীর্ঘ দুই দশকের পথচলায় শুদ্ধ নৃত্যচর্চা ও বিকাশে নৃত্যশৈলীর সাফল্যকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য।

বাচিক শিল্পী নাজমা পারভীন ও সুকান্ত গুপ্তর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা যুঁই। মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, নৃত্যশৈলীর উপদেষ্টা কর্নেল আব্দুস সালাম বীর প্রতীক, প্রবীণ সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, কবি তুষার কর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক শামসুল বাছিত শেরো, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিনহা, গীতবিতান এর পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী, বিশিষ্ট সংগীত হিমাদ্রি শেখর, নৃত্যশৈলীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য্য, নৃত্যশৈলীর প্রধান সমন্বয়ক বিভাষ শ্যাম যাদন, লিটন থিয়েটারের পরিচালক আব্দুল কাইয়ুম, নৃত্যশৈলীর সমন্বয়ক ইঞ্জিনিয়ার হাসিব আহমদ প্রমুখ।

উৎসবের প্রথম দিন ছিল নৃত্যের বৈচিত্র্েয ভরপুর। শুরুতেই বসন্তের আবহে নবীন শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা ‘নবীন প্রাণের বসন্তে’ দর্শকদের বিমোহিত করে। এরপর অভিজ্ঞ ও প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে নান্দনিক নৃত্যের সংকলন ‘শেষ বিকেলের রঙ’ মঞ্চস্থ হয়। উচ্চাঙ্গ নৃত্য, লোকজ এবং সৃজনশীল নৃত্যের অপূর্ব সংমিশ্রণে সাজানো এই অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৬ সালে যাত্রা শুরু করে নৃত্যশৈলী আজ ২০ বছরে পা দিয়ে অসংখ্য গুণী শিল্পী তৈরি করেছে। এই দুই দিনের আয়োজনে অডিটোরিয়াম প্রাঙ্গণ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। অতিথিরা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে নৃত্যশৈলীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি