৫০ টাকা নিয়ে দ্বন্দ্ব কিশোর‌কে পিটিয়ে হত্যার অভিযোগ,আটক ১
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

৫০ টাকা নিয়ে দ্বন্দ্ব কিশোর‌কে পিটিয়ে হত্যার অভিযোগ,আটক ১

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৬ ০৮:০৯:৪০ অপরাহ্ন

৫০ টাকা নিয়ে দ্বন্দ্ব কিশোর‌কে পিটিয়ে হত্যার অভিযোগ,আটক ১

সংগৃহিত


সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা চার্জের মাত্র ৫০ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে ইমরান হোসেন (১৬) নামের এক কিশোর চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) এলাকার বাদশাহ মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের আলী হোসেনের ছেলে। তারা দীর্ঘ ৮-৯ বছর ধরে সৈয়দপুর গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।ঘটনার রাতে বাদশাহ মিয়ার গ্যারেজে অটোরিকশা চার্জ দিয়ে ৫০ টাকা কম দিতে চাইলে গ্যারেজ মালিক বাদশাহ ও তার সহযোগী জাকির উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা রিকশার জিআই পাইপ ও কাঠের মুগুর দিয়ে ইমরানকে বেধড়ক মারধর করেন। প্রচণ্ড আঘাতে ইমরান মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে প্রেরণ করেন। সেখানে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ লাকু মিয়া জানান, ঘটনার সময় কিশোরটিকে আঘাত না করতে তিনি বারবার বারণ করলেও হামলাকারীরা শোনেনি। তাদের নির্মম আঘাতেই ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে।ঘটনার পর শুক্রবার (২৭ মার্চ)  দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত বাদশাহ মিয়া এখনো পলাতক রয়েছেন।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী