তেল নিতে গিয়ে তাণ্ডব: চুয়াডাঙ্গায় ৩ যুবকের কা রা দ ণ্ড
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

তেল নিতে গিয়ে তাণ্ডব: চুয়াডাঙ্গায় ৩ যুবকের কা রা দ ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ০৪:০৩:২৬ অপরাহ্ন

তেল নিতে গিয়ে তাণ্ডব: চুয়াডাঙ্গায় ৩ যুবকের কা রা দ ণ্ড

সংগৃহীত


চুয়াডাঙ্গায় একটি তেল পাম্পে মারামারি ও বিশৃঙ্খলার ঘটনায় তিন যুবককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদাহ এলাকার একটি হাইওয়ে ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেল সরবরাহের সময় ওই তিন যুবক পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং মারামারিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় মানিকডিহি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও একই গ্রামের আব্বাস উদ্দীনের ছেলে মারুফ বিল্লাহ (২৪) কে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এছাড়া সাতগাড়ি গ্রামের নাঈম (২২) কে একই ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী জানান, জেলায় প্রতিদিন ২২টি পাম্পে একযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ওই ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।অভিযানকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী