আমি সেবক হতে এসেছি, নেতা হতে আসিনি: সৈয়দ মোঃ ফয়সল
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ AM

আমি সেবক হতে এসেছি, নেতা হতে আসিনি: সৈয়দ মোঃ ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৬ ০৬:৫৬:৫১ PM

আমি সেবক হতে এসেছি, নেতা হতে আসিনি: সৈয়দ মোঃ ফয়সল

নিজস্ব


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “আমি সেবক হতে এসেছি, নেতা হতে আসিনি।” তিনি দল-মত, জাতি-বর্ণ ও ধর্মনির্বিশেষে এলাকার সকল মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, চুনারুঘাট ও মাধবপুরের মানুষ যেন সুখে-শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, সেটিই তার মূল লক্ষ্য। একটি উন্নত, মানবিক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার দুপুরে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত  বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য বলেন, “সাড়ে সাত লাখ মানুষের ভোটে আমি নির্বাচিত জনপ্রতিনিধি। আমার কাছে সবাই সমান। আমি কোনো বিভাজনে বিশ্বাস করি না।” তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব অপরিসীম। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি মন্তব্য করে বলেন, “এবার দিনের ভোট রাতে হয়নি, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”

তিনি দাবি করেন, নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, “নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করা হয়েছে।” এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “দেশের স্বার্থে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বিভেদ ভুলে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।” তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন এবং তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এটি আমাদের অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর, যা আমাদের ঐক্যবদ্ধ করে।” তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন । এছাড়াও বক্তব্য রাখেন চুনারুঘাটে  সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা