টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ PM

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ১০:৪৭:৫১ AM

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

টস করছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম


বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে জয়ের বিকল্প নেই দুই দলের সামনে। ম্যাচের আবহ বিবেচনায় পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচটিকে অনেকেই আখ্যা দিচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল হিসেবে। বাঁচা মরার এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

এই ম্যাচ দিয়ে আবারও প্রথম একাদশে ফিরে এসেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন এবং মিডলঅর্ডার ব্যাটার ড্যারেল মিচেল। পাকিস্তান দলে উসামা মীরের বদলে ফিরেছেন অভিজ্ঞ হাসান আলী। দলে নেই মোহাম্মদ নাওয়াজ। খেলবেন সালমান আগা। এই ম্যাচে তাই চার পেসার দেখা যাবে পাকিস্তানের স্কোয়াডে। 

নিউজিল্যান্ড 

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট। 

পাকিস্তান 

আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।  

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর