সিলেটে প্রথমবারের মতো ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ PM

সিলেটে প্রথমবারের মতো ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ০৮:৩১:৪৯ PM

সিলেটে প্রথমবারের মতো ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল

ছবি:সংগৃহীত


সিলেটের আবহমান শেকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করা এবং ছিলটি নাগরী ভাষায় সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাহাত্ম্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ছিলটি লোক উৎসব-২০২৬’।

‘হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ’-এর উদ্যোগে আগামীকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার সিলেট নগরের ঐতিহ্যবাহী ঐতিহ্য চত্বর-আলী আমজাদের ঘড়ি, কীনব্রীজ চাঁদনীঘাট ও সারদা হল প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসব আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে ছিলটি ভাষা ও লোকসংস্কৃতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং এর চর্চা আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে। দিনব্যাপী নানা সাংস্কৃতিক পরিবেশনা, সাহিত্যচর্চা ও লোকজ আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হবে।

উৎসব সফল করতে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু। তারা সকলকে এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান