টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল, ওমান
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল, ওমান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৪:২৭:০০ AM

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল, ওমান


কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি  বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল।

এশিয়া অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে বাহরাইনকে ১০ উইকেটে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সংক্ষিপ্ত ভার্সন  বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকেট পেয়েছে ওমান। বাছাইপর্বের ফাইনালে রোববার নেপাল-ওমান মুখোমুখি হবে। 

এর আগে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য আসরে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেপাল। গতকাল নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরব আমিরাতের ইনিংস ৯ উইকেটে ১৩৪ রানে গুটিয়ে যায়। দলে ফেরা কুশল মালা  তিন ওভারে ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। 

জবাবে ১৭ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেপাল। তৃতীয় উইকেটে আসিফ শেখ ও অধিনায়ক রোহিত পডেল মিলে ৬৮ রানে অপরাজিত পার্টনারশীপ উপহার দিয়েছিলেন। আসিফ ৫১ বলে ৬৪ ও পডেল ৩৪ রানে অপরাজিত ছিলেন 

উল্লেখ্য ২০২৪ সালের টি-টোয়েন্টি  বিশ্বকাপ প্রথমবারের মত বিস্তারিত পরিসরে ২০টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি হবে ওমানের তৃতীয় বিশ্বকাপ। ২০২১ সালে সর্বশেষ আসরে  বিশ্বকাপে খেলেছিল। 

JA



শীর্ষ সংবাদ:

সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর