কুয়েত থেকে একসঙ্গে ৩০ প্রবাসী বাংলাদেশির ম*রদেহ ঢাকায়
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ PM

কুয়েত থেকে একসঙ্গে ৩০ প্রবাসী বাংলাদেশির ম*রদেহ ঢাকায়

বিলাল উদ্দিন, কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ১১:৪৪:৫২ PM

কুয়েত থেকে একসঙ্গে ৩০ প্রবাসী বাংলাদেশির ম*রদেহ ঢাকায়

ছবি:সংগৃহীত


কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক।

একই দিনে পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতগামী ফ্লাইট একাধিকবার বাতিল হয়। ফলে মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে সেগুলো দেশে ফিরিয়ে আনা হয়।

মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ-ড় ও ব-জ্রবৃষ্টির শ-ঙ্কা
সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত
পাহাড়ি ঢ*লে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভে*ঙে ১৫ গ্রাম প্লা*বিত, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি
ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
গোয়াইনঘাটে বৈরী আবহাওয়ায় চলছে পাকা আধা পাকা ধানকাটা মাড়াই কাজ ব্যাহত
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খু-ন
গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার
পাকা ধান নিয়ে দুর্ভো*গে হাওরের কৃষকরা
সৌদি-সিলেট ফ্লাইট চালুর আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর