সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল বৃহস্পতিবার
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ PM

সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল বৃহস্পতিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ০১:৪০:০১ PM

সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল বৃহস্পতিবার


প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।

বুধবার সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

উক্ত মিছিলে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, থানা বিএনপির নেতৃবৃন্দ, মহানগরীর ৪২টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মী এবং মহানগর বিএনপির আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ প্রচার মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে সফল ও স্মরণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: