সাতক্ষীরায় পু*লিশের অ ভিযানে রাসায়নিক মেশানো আম উদ্ধার
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০০ AM

সাতক্ষীরায় পু*লিশের অ ভিযানে রাসায়নিক মেশানো আম উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ০৩:৪৩:৪০ PM

সাতক্ষীরায় পু*লিশের অ ভিযানে রাসায়নিক মেশানো আম উদ্ধার

সংগৃহীত


সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৩৫১ ক্যারেটে ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ এই চালানটি জব্দ করে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এসময় সাতক্ষীরার কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়, যার ওজন প্রায় ৯ হাজার কেজি। এসব আম কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে অপরিপক্ক অবস্থাতেই পাকানো হয়েছিল।

ইউএনও অর্নব দত্ত জানান, জব্দকৃত আমগুলো অপরিপক্ক হওয়ায় ধ্বংস করা হবে। উল্লেখ্য, আজ বুধবার দুপুরে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো বিনষ্ট করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর