জনগণের সেবা ও এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৮ PM

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের সংবর্ধনা অনুষ্ঠিত

জনগণের সেবা ও এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ১২:৪৯:৪৫ AM

জনগণের সেবা ও এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

ছবি:সংগৃহীত


সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা এবং এলাকার সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, বিয়ানীবাজার শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি মেধা ও মননের এক উর্বর জনপদ, যার মানুষ দেশ-বিদেশে নিজেদের কৃতিত্বের মাধ্যমে সিলেটের সুনাম বৃদ্ধি করছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার একটি অভিজাত হোটেলের হলরুমে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়; প্রকৃত উন্নয়ন হলো মানুষের জীবনমানের পরিবর্তন। বিয়ানীবাজারের দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা সমাধান এবং গ্রামীণ অবকাঠামোর আধুনিকায়নে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারের বরাদ্দকৃত অর্থ যেন স্বচ্ছতার সঙ্গে জনকল্যাণে ব্যয় হয়, সে বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সমিতির সদস্যদের উদ্দেশে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, দল-মত নির্বিশেষে সবাই বিয়ানীবাজারের সন্তান—এই পরিচয়ই সবচেয়ে বড় শক্তি। তিনি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির দীর্ঘদিনের মানবসেবামূলক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা পেয়ে তিনি সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে পুরো জেলার পাশাপাশি বিয়ানীবাজার উপজেলার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের সভাপতি ডা. এম. ফয়েজ আহমদের সভাপতিত্বে এবং এডভোকেট জুবায়ের আহমদ খাঁনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আবুল কাহের চৌধুরী শামীমের রাজনৈতিক ও সামাজিক অবদানের প্রশংসা করেন এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষে সমিতির পক্ষ থেকে সংবর্ধিত অতিথির হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ-ড় ও ব-জ্রবৃষ্টির শ-ঙ্কা
সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত
পাহাড়ি ঢ*লে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভে*ঙে ১৫ গ্রাম প্লা*বিত, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি
ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
গোয়াইনঘাটে বৈরী আবহাওয়ায় চলছে পাকা আধা পাকা ধানকাটা মাড়াই কাজ ব্যাহত
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খু-ন
গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার
পাকা ধান নিয়ে দুর্ভো*গে হাওরের কৃষকরা
সৌদি-সিলেট ফ্লাইট চালুর আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর