দেশজুড়ে গরমের দাপট, সিলেটের জন্য সুখবর
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৮ PM

দেশজুড়ে গরমের দাপট, সিলেটের জন্য সুখবর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ১২:১১:৫৫ PM

দেশজুড়ে গরমের দাপট, সিলেটের জন্য সুখবর

ছবি : সংগৃহীত


দেশজুড়ে অব্যাহত রয়েছে গরমের দাপট। যদিও বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। তবু তীব্র গরমের কারণে হাঁসফাঁস করছে মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা গরমে বেশি অস্বস্তিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে সিলেটসহ তিনটি বিভাগের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটি আরো জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে— এমন পরিস্থিতিতে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, রাজশাহীতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৬১ মিলিমিটার। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ-ড় ও ব-জ্রবৃষ্টির শ-ঙ্কা
সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত
পাহাড়ি ঢ*লে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভে*ঙে ১৫ গ্রাম প্লা*বিত, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি
ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
গোয়াইনঘাটে বৈরী আবহাওয়ায় চলছে পাকা আধা পাকা ধানকাটা মাড়াই কাজ ব্যাহত
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খু-ন
গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার
পাকা ধান নিয়ে দুর্ভো*গে হাওরের কৃষকরা
সৌদি-সিলেট ফ্লাইট চালুর আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর