সিলেট সীমান্তে বি জি বি র অভিযানে ৪৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আ ট ক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ PM

সিলেট সীমান্তে বি জি বি র অভিযানে ৪৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ০৪:২৪:৫২ PM

সিলেট সীমান্তে বি জি বি র অভিযানে ৪৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আ ট ক

সংগৃহীত


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট ও বিছনাকান্দি বিওপিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ি, কম্বল, চকলেট, ক্রিম, অলিভ অয়েল, ফেসওয়াশ, সাবান, মেহেদী, বিস্কুট, বিড়ি ও মদ আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় সুপারি ও শিং মাছ জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলনকারী বারকী নৌকাও আটক করা হয়েছে।আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৮ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়েছে।তিনি আরও জানান, আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ-ড় ও ব-জ্রবৃষ্টির শ-ঙ্কা
সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত
পাহাড়ি ঢ*লে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভে*ঙে ১৫ গ্রাম প্লা*বিত, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি
ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
গোয়াইনঘাটে বৈরী আবহাওয়ায় চলছে পাকা আধা পাকা ধানকাটা মাড়াই কাজ ব্যাহত
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খু-ন
গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার
পাকা ধান নিয়ে দুর্ভো*গে হাওরের কৃষকরা
সৌদি-সিলেট ফ্লাইট চালুর আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর