কমলগঞ্জে অবরোধের নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৯ AM

কমলগঞ্জে অবরোধের নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৫:০৭:১৭ AM

কমলগঞ্জে অবরোধের নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ

কমলগঞ্জে অবরোধের নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষ হতে দেখা যায়নি। মাঠে দেখা যায়নি অবরোধ আহবানকারী কোন দলের পিকেটিং। প্রতিদিনের মতোই পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। নিয়মিত টহল দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা পুলিশের।

রোববার ৫ নভেম্বর বিকেলে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এর নের্তৃত্বে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে শমশেরনগর ও কমলগঞ্জ উপজেলা সদরে টহলে দেখা যায়।

সড়কে দুরপাল্লার বাস ছাড়া সাধারণ যাত্রী ও পথচারীরা নিরাপদে তাদের নিজস্ব কর্মস্থলে যাতায়াত করছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করছে। সকাল থেকে সব ধরনের দোকান-পাট খোলা রয়েছে। সড়কের মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, কমলগঞ্জে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত অবরোধ বা হরতাল সমর্থনে কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে। উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব