ছবি:সংগৃহীত
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি সিলেটের সভানেত্রী সিদরাতুল মুনতাহা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে সুস্থ সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতিমনা আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে শিশুরা উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কবিতা আবৃত্তি, গান, ছড়া ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অতিথিরা শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি সিলেটের সাংস্কৃতিক সম্পাদিকা পূজা দাশ রায়, পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন পুলিশ কর্মকর্তা, ফোর্সের সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




