গোয়াল ঘরে আগুন, পুড়ে গেল ৮ গরু
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

গোয়াল ঘরে আগুন, পুড়ে গেল ৮ গরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৩ ০৫:০৫:৫৯ পূর্বাহ্ন

গোয়াল ঘরে আগুন, পুড়ে গেল ৮ গরু

আগুন


ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের আলমপুর গ্রামের মোঃ মজলুফর আলী ও মুহিবুর আলীর একটি গোয়াল ঘর ও দুইটি খড়ের ঘর আগুনে ভষ্মিভুত হয়েছে। এসময় গোয়াল ঘর পুড়ে ছায় হয়ে যায় এবং গোয়াল ঘরে  থাকা ৮ টি গরু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার  (১৫ জুন) রাতে এ ঘটানা ঘটে।

গরুর মালিক মজলুফর আলী বলেন, তার গোয়াল ঘরে মোট ৮টি গরু বাঁধা ছিল। গরুগুলো তার নয় অন্যের দেওয়া গরু লালন-পালন করেন তিনি। আগুনের তীব্রতায় বেশ কয়েকটি গরুর চামড়া ঝলা অবস্থায় উদ্ধার করেছেন। ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা হবে বলে তিনি ধারণা করছেন। তিনি আরো বলেন, গোয়াল ঘরের কাছে হাঁস-মুরগির ঘরটিও আগুনে পুড়ে যায়। এতে ৪০-৫০টি হাঁস-মুরগি আগুনে পুড়ে মারা যায়। আমি খেটে খাওয়া মানুষ আমার এখন কি উপায় হবে? গরুর মালিককে কি জবাব দিবো আমি?

স্থানীয় বাসিন্দাদের ধারণা বৈদ্যুতিক শট সার্কিট এর মাধ্যমেও হতে পারে অথবা কোয়েলের আগুন এর মাধ্যমেও এ আগুন লাগতে পারে।

জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাস শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন,গিয়াস মিয়া,সাজু মিয়া,আহমদ আলী, মিজানুর রহমান হাছনু, রজাক আলী,আনর আলী,জাকির হোসাইন,আব্দুল করিম,জিতু মিয়া,কামরুজ্জামান হেলাল,আবু তাহের,আরজ আলী,আরশ আলী প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা