জ্যোতির লড়াকু ফিফটিতে ১৬৯ রানের পুঁজি বাংলাদেশের
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ PM

জ্যোতির লড়াকু ফিফটিতে ১৬৯ রানের পুঁজি বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০২:৩৬:০৯ AM

জ্যোতির লড়াকু ফিফটিতে ১৬৯ রানের পুঁজি বাংলাদেশের

ব্যাটিং করছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি


বাংলাদেশ দলের বিপর্যয়ে আবারও ত্রাতার ভূমিকায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ১০৪ বলে ৫৪ রানের ইনিংসে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের পুঁজি পেয়েছে টাইগ্রেসরা। 

জ্যোতি ছাড়াও দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক ওপেনার ফারজানা হক। ৮৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। পাকিস্তানের হয়ে সাদিরা ইকবাল ও নিশরা সিন্ধু দুটি করে উইকেট পেয়েছেন। 

ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডেতে নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশ। তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ মিরপুর শের-ই বাংলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শুরুটা অবশ্য খারাপ ছিল না বাংলাদেশের। দেখেশুনেই খেলছিলেন টাইগ্রেস দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক। তবে দ্রুতই ব্রেকথ্রু পায় সফরকারীরা। দলীয় ২১ রানের মাথায় ১৮ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন মুর্শিদা। ওয়ানডাউনে নামা সোবহানা মুস্তারিও বেশিদূর এগোতে পারেননি। দলীয় ৪৩ রানের মাথায় এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ১৬।

এরপর ফারজানা হকের সঙ্গে জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন নিগার সুলতানা জ্যোতি। ফারজানা ৮৮ বলে ৪০ রানে ফিরলেও একপ্রান্তে আগলে রাখেন জ্যোতি। সাবধানী ব্যাটিংয়ে ফিফটি করেন। যদিও বাকি ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত বেশিদূর এগোতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ গড়েছে স্বাগতিকরা। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস