জৈন্তাপুরে শ্রমমন্ত্রীর ইসিজি মেশিন প্রদান ও বৃক্ষরোপণ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৬ PM

জৈন্তাপুরে শ্রমমন্ত্রীর ইসিজি মেশিন প্রদান ও বৃক্ষরোপণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ০৩:১৫:২৩ PM

জৈন্তাপুরে শ্রমমন্ত্রীর ইসিজি মেশিন প্রদান ও বৃক্ষরোপণ


শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী শুক্রবার (২৬ জুন) সিলেটের জৈন্তাপুর উপজেলায় একাধিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এদিন সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন তিনি। এ সময় মন্ত্রীর বিশেষ তহবিল থেকে হাসপাতালের জন্য একটি ইসিজি মেশিন ও আইপিএস প্রদান করা হয়।


পরিদর্শনকালে তিনি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবাকক্ষ ঘুরে দেখেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ১০টায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী  জৈন্তাপুর বিয়াম ল্যাবরেটরি স্কুলে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়াও মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী।

এরপর উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জৈন্তাপুরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কৃষকদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেন এবং আধুনিক ও লাভজনক কৃষি উৎপাদনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

একই অনুষ্ঠানে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের অর্থ বিতরণ, বন্যাকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিটস বিতরণ এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) ও উপসচিব (ভারপ্রাপ্ত) মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) উছমান গনি, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে