না ফেরার দেশে সিলেটের তরুণ সাংবাদিক তুহিন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ PM

না ফেরার দেশে সিলেটের তরুণ সাংবাদিক তুহিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০১:৩২:৪৯ PM

না ফেরার দেশে সিলেটের তরুণ সাংবাদিক তুহিন


সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিন আর নেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

সাংবাদিক তুহিনুল হক তুহিন সিলেট মহানগরের সাদাপাড়ার আল-আমিন আবাসিক এলাকার এ ব্লকের ১৮ নম্বর বাসার মৃত নুরুল হকের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি গত কয়েক বছর ধরে কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন।

মরহুমের জানাযার নামাজ আজ বাদ জোহর সাদারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

তুহিনুল হক তুহিনের মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। কাজ করেছেন জাতীয় ও স্থানীয় জনপ্রিয় বেশ কয়েকটি গণমাধ্যমে। সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, অপরাধ ও জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন তুহিনুল হক তুহিন।

জেলা প্রেসক্লাবের শোক

সদস্য তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক শোকবার্তায় বলেন, তুহিন ছিলেন প্রতিভাবান এক তরুণ সাংবাদিক। তাঁর এই অবেলায় চলে যাওয়া সাংবাদিক অঙ্গনের জন্য এক বড় দুঃসংবাদ। এই শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। পাশাপাশি তুহিনুল হক তুহিনের শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”