সিলেটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ PM

সিলেটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০৬:৩৭:৫৮ PM

সিলেটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা

ছবি:সংগৃহীত


সিলেটে দুর্যোগের আগাম প্রস্তুতি, পূর্বাভাসনির্ভর কার্যক্রম এবং সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

সভায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) মো. আব্দুল কুদ্দুস বুলবুলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য, কর্মপরিকল্পনা ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সিলেটের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা, অতিবৃষ্টি এবং অন্যান্য দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি, পূর্বাভাসনির্ভর ‘আগেভাগেই পদক্ষেপ’ এবং ট্রিগারভিত্তিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, দুর্যোগের পর ত্রাণ সহায়তার পাশাপাশি আগাম সতর্কবার্তা ও ট্রিগারের ভিত্তিতে সময়মতো পদক্ষেপ নেওয়া গেলে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিষ্ঠান, এনজিও, গণমাধ্যম এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দুর্যোগকালীন সুরক্ষা ব্যবস্থা আরও জোরদারের সুপারিশ করা হয়।

উল্লেখ্য, ‘প্রতিষ্ঠা’ ইউরোপীয় ইউনিয়নের ডিজি-ইকোর অর্থায়নে পরিচালিত একটি কনসোর্টিয়াম প্রকল্প। কেয়ার বাংলাদেশ-এর সার্বিক নেতৃত্বে পরিচালিত এ কনসোর্টিয়ামের অংশীদার হিসেবে রয়েছে এসিএফ ও অ্যাক্টেড এবং কারিগরি সহযোগিতায় রয়েছে ‘রাইমস’। মাঠপর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ইএসডিও, উত্তরণ ও এনএসএস।

অনুষ্ঠানে কেয়ার বাংলাদেশ-এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট এম. এ. জাহিদ, ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার জাহিদুল হক ও আব্দুলহিল বারী এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মাসুদ রানা ও প্রিতি রানি সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশীজনেরা আশা প্রকাশ করেন, ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সিলেটে পূর্বাভাসনির্ভর আগাম মানবিক কার্যক্রম আরও শক্তিশালী ও টেকসই হবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি পাবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০