জগন্নাথপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ PM

জগন্নাথপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০৭:২৬:৩৪ PM

জগন্নাথপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন

ছবি:সংগৃহীত


‘মানবতার সেবায় আমরা সবসময়, রক্ত দিন জীবন বাঁচান’-এই মূলমন্ত্রকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মানবিক ও রক্তদান সংগঠন ‘সেইভ পিপলস যুব ও সমাজকল্যাণ সোসাইটি’র উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সৈয়দপুর বাজারের চৌধুরী বাড়ি গেটের সামনে এ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে এলাকার দুই শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

কর্মসূচিতে আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে রক্তদানে উৎসাহিত করা হয়। তারা বলেন, রক্তদান একটি মানবিক দায়িত্ব। পাশাপাশি প্রত্যেকের নিজের রক্তের গ্রুপ জানা জরুরি। কারণ জরুরি সময়ে একজনের রক্তই মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর শেষ অবলম্বন হতে পারে।

সংগঠনের মানবিক কার্যক্রম সম্পর্কে সভাপতি আরমান মালিক জানান, ২০২২ সালে সৈয়দপুরের তিনজন উদ্যমী তরুণের উদ্যোগে এলাকায় রক্তদান কার্যক্রমের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২২ সদস্যের ‘সেইভ সৈয়দপুর রক্তদান সোসাইটি’ গঠন করা হয়। ২০২৪ সালে কার্যক্রমের পরিধি বাড়িয়ে সংগঠনটির নাম রাখা হয় ‘সেইভ পিপলস যুব ও সমাজকল্যাণ সোসাইটি’।

তিনি জানান, সংগঠনটি নিয়মিত রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য তহবিল গঠনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এছাড়া ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ব্যাপক ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিচালনা করেছে সংগঠনটি।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ শাহবির আহমেদ, মাওলানা সৈয়দ আবিদ সরদার, সৈয়দ তুহিন আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি শেখ নাহিদ আহমদ, সাবেক সভাপতি সৈয়দ নাহিদ গাজী, বর্তমান সভাপতি আরমান মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক রিজাদ আল হাবিব, অর্থ সম্পাদক সৈয়দ রিজান আহমদ, প্রচার সম্পাদক মো. সিহাব আহমদ, যুব ও সমাজবিষয়ক সম্পাদক মো. তাফসির আহমদ, দপ্তর সম্পাদক মো. তাহমিদ আহমদ, মুক্ত সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইসমাইল আকি মিজু এবং সদস্য মো. ইমরান হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সৈয়দ শামিম, শেখ পাবেল, মো. ইসমাইল, রাফি বিল্লাহ, সৈয়দ মাহিন, সৈয়দ হেলাল আহমদ, সৈয়দ সাকিব, সুজাদ আহমদ ও সৈয়দ দিদার চৌধুরী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০