সিলেটে 'ডা'কাত' রাজু গ্রে'প্তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ PM

সিলেটে 'ডা'কাত' রাজু গ্রে'প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০২:৫৬:২০ PM

সিলেটে 'ডা'কাত' রাজু গ্রে'প্তার


সিলেটের শাহপরাণ থানার টিকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজু নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজুকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ।

রাজু একাধিক নাম ব্যবহার করেন বলে জানিয়েছে পুলিশ। কখনো তিনি রাজু আহমদ মুরাদ, কখনো মুরাদ আহমদ রাজু, কখনো মুরাদ হোসেন আবার কখনো মো. মুরাদ (৩৬) নামে নিজের পরিচয় দেন। তিনি খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়া এলাকার মো. লাল মিয়া ভান্ডারি ও মৃত ছালেহা বেগমের ছেলে।

পুলিশ জানায়, রাজু শাহপরাণ থানায় ২০২৪ সালে দায়েরকৃত একটি মামলার (১৫/৩০/১২/২০২৪) তদন্তে প্রাপ্ত আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় জিআর ৬১/২০১৫ মামলা রয়েছে। তিনি ২০১৫ সালের ১২ এপ্রিল একই থানায় দায়েরকৃত একটি মামলায় (নং ৮)  যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়াও আরও বিভিন্ন থানায় দায়েরকৃত অন্তত ৩ থেকে ৪টি মামলার পলাতক আসামি রাজু।

বুধবার রাজুকে আদলতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক