‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৩ PM

সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন

‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ০৮:০২:১৭ PM

‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


গোলাপগঞ্জ উপজেলার ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

শুক্রবার (২৬ জুন) বিকালে তিনি সংস্কার কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্টদের দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ‘ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’ আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এটি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। পুলটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি মাথায় রেখে সংস্কার কাজ করা হচ্ছে। পাশাপাশি এর পাশেই এমন ব্যবস্থা করা হবে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ ঠিক থাকে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই ‘দেওয়ানের পুল’ শুধু একটি পুরোনো স্থাপনা হিসেবে নয়, বরং একটি সুন্দর পর্যটন স্পট হিসেবে গড়ে উঠুক। যাতে দেশ-বিদেশের মানুষ এখানে এসে ঐতিহ্য উপভোগ করতে পারেন।’

এর আগে নির্বাচিত হওয়ার পর ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেওয়ানের পুল’ রক্ষায় প্রকৌশলী ও সংশ্লিষ্টদের নিয়ে উদ্যোগ নেন এমপি এমরান আহমদ চৌধুরী। গত ১৯ ফেব্রুয়ারি সরেজমিন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘দেওয়ানের পুল’কে আর ক্ষতিগ্রস্ত না করে পাশেই একটি বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক স্থাপনাটির সংস্কার করে পর্যটন উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবারের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ছায়াদ আহমদ, প্রবীণ মুরুব্বি জিতু মিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক আহমদ মেম্বার, জামিল আহমদ মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা