গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব গ্রে*প্তার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ PM

বৈষম্যবিরোধী মা*মলা

গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব গ্রে*প্তার

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ০৮:২২:১৬ PM

গোলাপগঞ্জে  ছাত্রলীগ নেতা রাকিব গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী একটি মামলার আসামি ছাত্রলীগ নেতা সৈয়দ জাহিদুর ইসলাম রাকিব (২২)-কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রাকিব কদমরসুল গ্রামের সৈয়দ মুজিবুল ইসলামের ছেলে। তিনি বৈষম্যবিরোধী একটি মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং জনসাধারণের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগ রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক