জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ PM

জাফলংয়ে সোয়া কোটি টাকার ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ০৯:১৯:৩৯ PM

জনগণের দোরগোড়ায়  সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রসুলপুর ও আশপাশ এলাকার মানুষের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট (সারফেস ওয়াটার) নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় মৌলিক সেবা পৌঁছে দেওয়া। রসুলপুরসহ আশপাশ এলাকার মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সমস্যা সমাধানে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘প্রকল্পের কাজ যেন দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে রসুলপুর ও পার্শ্ববর্তী এলাকার বিপুলসংখ্যক মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। এতে দীর্ঘদিনের পানির সংকট অনেকাংশে দূর হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক