শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৭ AM

সিলেটে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ১২:৫৮:৪৩ AM

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


শিল্প-সংস্কৃতির বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

শুক্রবার (২৬ জুন) বিকেলে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শিল্প-সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। সিলেটের গুণী শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা দীর্ঘদিন ধরে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে আসছেন। তাদের উৎসাহিত করতে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।’

তিনি বলেন, ‘সিলেটের উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।’

চিকিৎসাসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল চালু হতে যাচ্ছে। হাসপাতালটি পরিচালনা করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।’

তিনি আরও জানান, আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে। এছাড়া নগরবাসীর জন্য একটি উন্মুক্ত ও নির্মল পরিবেশের স্থান তৈরির পরিকল্পনা রয়েছে, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন।

অনুষ্ঠানে সিলেটের শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ২০২৪ ও ২০২৫ সালের জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৪ পদকপ্রাপ্তরা হলেন-আব্দুল মালিক (চারুকলা), শ্যামল ঘোষ (নৃত্যকলা), প্রতীক এন্দ (কণ্ঠসংগীত), মো. স্বপন খান (যন্ত্রসংগীত) এবং আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে কথাকলি, সিলেট।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫ পদকপ্রাপ্তরা হলেন-সালেহ আহমদ খসরু (আবৃত্তি), সেলিম আউয়াল (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), শামীম আহমদ (কণ্ঠসংগীত), মো. আব্দুল মোনায়েম (ফটোগ্রাফি) এবং আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে গীতবিতান, বাংলাদেশ।

অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা চেক, সনদপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী