কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে: এমপি মালিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ PM

কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে: এমপি মালিক

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ০১:৪০:২১ PM

কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে: এমপি মালিক


সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, সিলেট অঞ্চলের মাটি উর্বর। কেবল বিদেশ যাওয়া নয়, দেশের মাটিকে কাজে লাগিয়ে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে।

শুক্রবার (২৬ জুন) সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের তিলকচানপুর গ্রামে অবস্থিত সাঈবিন এগ্রো ফার্ম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান মো. নজমুল আলম, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামান আহমদ খলকু, বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও বালাগঞ্জ ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

অতিথিদের স্বাগত জানান সাঈবিন এগ্রো ফার্মের স্বত্বাধিকারী, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আব্দুল্লাহ আস সাকির আহমদ সিকদার। পরিদর্শন শেষে তিনি অতিথিদের ফার্মে উৎপাদিত আম উপহার দেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক