কোম্পানীগঞ্জে ৭৫ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার, কাভার্ডভ্যান ও দুই নৌকাসহ আ ট ক ১
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ PM

কোম্পানীগঞ্জে ৭৫ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার, কাভার্ডভ্যান ও দুই নৌকাসহ আ ট ক ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ০৪:৪২:৫৬ PM

কোম্পানীগঞ্জে ৭৫ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার, কাভার্ডভ্যান ও দুই নৌকাসহ আ ট ক ১

সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকা জব্দ করা হয়। পাশাপাশি একজনকে আটক করেছে পুলিশ।আটক ব্যক্তি হলেন গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকার সেলিম মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খানের নির্দেশনায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মিয়ার নেতৃত্বে এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মেহেদি। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্য ও জব্দকৃত যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে এসব পণ্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।এ ঘটনায় আটক রুবেল মিয়ার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, "সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।"

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক