জৈন্তাপুরে দুই মা দ ক সে বী র এক বছরের বিনাশ্রম কা রা দ ণ্ড
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ PM

জৈন্তাপুরে দুই মা দ ক সে বী র এক বছরের বিনাশ্রম কা রা দ ণ্ড

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ০৭:২৯:৫৩ PM

জৈন্তাপুরে দুই মা দ ক সে বী র এক বছরের বিনাশ্রম কা রা দ ণ্ড

নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের যশপুর জামে মসজিদ  সংলগ্ন এলাকায় মাদক সেবনের সময় হাতেনাতে আটক হওয়া দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুনন্দা রায়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, যশপুর গ্রামের তাজেল মিয়ার ছেলে মোহাম্মদ মুন্না (৩০) এবং কমলাবাড়ী এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আবদুল আলিম স্বপন (৩৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে যশপুর জামে মসজিদ এলাকায় মাদক সেবনের সময় স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করেন। পরে দুপুরে বাংলাবাজার এলাকায় চলমান ভ্রাম্যমাণ আদালতের কাছে তাদের সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার ৪৯৫ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদ-এর নেতৃত্বে পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক