আশুরা ও কারবালার শিক্ষা নিয়ে ত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৮ PM

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত ‘আশুরা ও কারবালার তাৎপর্য’ শীর্ষক আলোচনা

আশুরা ও কারবালার শিক্ষা নিয়ে ত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ০৮:৩৬:০৬ PM

আশুরা ও কারবালার শিক্ষা নিয়ে  ত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে

ছবি:সংগৃহীত


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেছেন, আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনে অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। নবীজি (সা.) এ দিনে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আশুরার রোজার মাধ্যমে পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ হয়।

তিনি বলেন, আশুরার অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা হলো আহলে বাইতের সদস্য হযরত হুসাইন (রা.)-এর কারবালার ময়দানে আত্মত্যাগ। দ্বীনকে সমুন্নত রাখতে তাঁর এই আত্মত্যাগ যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রেরণা দিয়ে আসছে। বুযুর্গানে কেরামের জীবনেও এর প্রতিফলন দেখা যায়।

মনজুরুল করিম মহসিন আরও বলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হযরত হুসাইন (রা.)-এর চেতনার উত্তরসূরি হিসেবে দ্বীনের কাজ করে যাচ্ছে। হুসাইনী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগঠনের নেতাকর্মীদের দ্বীনের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।

শুক্রবার (২৮ জুন) বাদ জুমআ সিলেট নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত ‘আশুরা ও কারবালার তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও সিলেট মহানগরীর সাবেক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর তালামীযের সভাপতি আরিফ হোসাইন সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ নজমুল হুদা খান, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মুফতি বেলাল আহমদ, অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাবিবুর রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ ও সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ।

অনুষ্ঠানে সিলেট মহানগরীর সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি হুসাইন আহমদ, সাবেক সভাপতি মাওলানা এনাম উদ্দিন, সাবেক সহ-সভাপতি এম শামস উদ্দিন, আলী আহমদ চৌধুরী ও আশিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ, সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক তোফায়েল শাহ, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাসেল, প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান, সহ-প্রচার সম্পাদক নুরুল হাসান, এহসান আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক এস এম আলী আহমদ, অফিস সম্পাদক ইমদাদুর রহমান সিদ্দিকী, সহ-অফিস সম্পাদক আবুল আহসান মো. ইয়াছিন, নাঈম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মো. ইমদাদুল হক ইমন, সহ-প্রশিক্ষণ সম্পাদক আলবাব হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী