শাবির রুদ্র সেন লেক রক্ষায় ছাত্রশক্তির স্মারকলিপি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ PM

শাবির রুদ্র সেন লেক রক্ষায় ছাত্রশক্তির স্মারকলিপি

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৩:০৭:১৩ PM

শাবির রুদ্র সেন লেক রক্ষায় ছাত্রশক্তির স্মারকলিপি


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শহীদ রুদ্র সেনের স্মৃতিবাহী ‘রুদ্র সেন লেক’ ভরাটের কার্যক্রম বন্ধ ও তা সংরক্ষণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় ছাত্রশক্তি, শাবিপ্রবি শাখা।

রবিবার (২৮ জুন) উপাচার্য বরাবর দেওয়া স্মারকলিপিতে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে লেকটির একটি অংশ ভরাট করে সেখানে পরিবহন বিভাগের জন্য গ্যারেজ নির্মাণের কার্যক্রম চালানো হচ্ছে। এতে লেকটির সৌন্দর্য, পরিবেশগত ভারসাম্য ও ঐতিহাসিক গুরুত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শিক্ষার্থীদের দাবি, শাবিপ্রবির জুলাই আন্দোলনের স্মৃতিবাহী এই লেক শুধু একটি জলাশয় নয়; এটি শহীদ রুদ্র সেনের আত্মত্যাগের প্রতীক এবং বিশ্ববিদ্যালয়ের অন্যতম নান্দনিক স্থান। অবসর সময়ে শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের কাছে এটি একটি আকর্ষণীয় কেন্দ্র হিসেবেও পরিচিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে লেকটি খনন করা হয়েছিল। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় লেকের একটি অংশ ভরাট করে সেখানে দুই তলা গ্যারেজ নির্মাণের কাজ চলছে। এ সময় পাশের টিলার কিছু অংশ কাটার অভিযোগও উঠেছে।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ রবিউল হোসেন বলেন, উন্নয়নের প্রয়োজন অবশ্যই আছে, তবে তা পরিবেশ, ইতিহাস ও শহীদদের স্মৃতি ধ্বংসের বিনিময়ে হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের ৩২০ একর ক্যাম্পাসে বিকল্প জায়গা থাকা সত্ত্বেও একটি গুরুত্বপূর্ণ জলাশয় ভরাটের সিদ্ধান্ত অযৌক্তিক।

স্মারকলিপিতে সংগঠনটি পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— লেক ধ্বংসের সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, পূর্বের অবস্থায় সংরক্ষণ ও সংস্কার, শহীদ রুদ্র সেনের স্মৃতি রক্ষায় স্থায়ী সংরক্ষণ পরিকল্পনা গ্রহণ, গ্যারেজ নির্মাণের জন্য বিকল্প স্থান নির্ধারণ এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন