সৌদি আরবে বিশ্বনাথের আমির আলীর মৃ*ত্যু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ PM

সৌদি আরবে বিশ্বনাথের আমির আলীর মৃ*ত্যু

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৮:১৫:৫০ PM

সৌদি আরবে বিশ্বনাথের আমির আলীর মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকিছিরি গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী মো. আমির আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে আমির আলী স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার আকস্মিক মৃত্যুর খবর গ্রামের বাড়ি পাকিছিরিতে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

মরহুমের পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, মরহুম আমির আলীর জানাজা ও দাফন সৌদি আরবের জেদ্দাতেই সম্পন্ন করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন