সাবেক ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে সিলেটে সমাবেশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ PM

শাহজালাল মাজারের আয়-ব্যয়ের জবাবদিহি

সাবেক ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে সিলেটে সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৮:২০:১১ PM

সাবেক ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে সিলেটে সমাবেশ

ছবি:সংগৃহীত


হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়ের সঠিক হিসাব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে পুনরায় সিলেটে পদায়নের দাবিতে সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ‘ঐক্যবদ্ধ সিলেটবাসী’।

রোববার (২৮ জুন) নগরীর কালেক্টর জামে মসজিদের সামনে সংগঠনটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঐক্যবদ্ধ সিলেটবাসীর যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফেনুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম আশরাফির পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব এহসানুল হক তাহের।

এ সময় বক্তব্য রাখেন অর্থ সচিব মাওলানা রইছ উদ্দিন, জুলাই মঞ্চের সিলেট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ তোফায়েল, ইউনাইটেড সিলেটের সভাপতি মেহরাব হোসেন মুমিন, ঐক্যবদ্ধ সিলেটবাসীর প্রচার সম্পাদক মাওলানা শিববির আহমেদসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের আয়ের সুনির্দিষ্ট হিসাব, ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একটি পবিত্র ধর্মীয় স্থানের আর্থিক বিষয়ে কোনো ধরনের অস্পষ্টতা থাকা উচিত নয়।

বক্তারা আরও বলেন, সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম সিলেটে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। সিলেটের উন্নয়ন কার্যক্রম ও মাজারের শৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা প্রশংসনীয় ছিল। জনস্বার্থে তাকে পুনরায় সিলেটে পদায়নের দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন