বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ PM

৬ বছরেও ক্ষ*তিপূরণ না পাওয়ার অ*ভিযোগ

বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৯:১২:২৯ PM

বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি

ছবি:সংগৃহীত


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ও নিরাপত্তা টহল সড়ক নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ ৬ বছরেও না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী জমির মালিকরা। দ্রুত ন্যায্য ক্ষতিপূরণ না দিলে বিমানবন্দর সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (২৮ জুন) বেলা ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য ক্ষতিপূরণ বর্তমান বাজারমূল্যে দ্রুত প্রদানের দাবিতে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা।

‘বিমানবন্দর অধিগ্রহণ বাস্তবায়ন কমিটি, সিলেট’-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলওয়ার হোসেন।

কমিটির সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে এবং বুলবুল মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন ইমরান, কমিটির উপদেষ্টা মন্তাজ আলী, ফিরোজ আলী, রাজিব হোসেন লিটু, আব্দুল হাকিম, শাহনুর আহমদ, শায়েস্তা মিয়া, রাজন আহমদ রাজু, লোকমান আহমদ, জামাল আহমদ, সোহেল মিয়া, হাজী সুনু মিয়া, সাজু মিয়া ও আব্দুল হকসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালের ডিসেম্বর মাসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ও টহল সড়ক নির্মাণ প্রকল্পের জন্য প্রায় ১৫১ একর জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও এখনো অনেক জমির মালিক ক্ষতিপূরণের টাকা পাননি।

তারা অভিযোগ করেন, জমি অধিগ্রহণের পর থেকে তারা নিজেদের জমিতে কোনো উন্নয়ন করতে পারছেন না, জমি বিক্রিও করতে পারছেন না। একই সঙ্গে ন্যায্য পাওনা না পাওয়ায় অনেক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।

বক্তারা বলেন, “কর্তৃপক্ষের অফিসে যেতে যেতে আমরা ক্লান্ত হয়ে গেছি। দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। ২০২৩ সালের শিলাবৃষ্টিতে অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কোনো সহায়তা পায়নি।”

তারা আরও বলেন, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ একাধিকবার সংশোধনী দিলেও ভূমির মালিকদের সমস্যার সমাধান হয়নি। বর্তমান বাজারদর অনুযায়ী জমির ন্যায্য মূল্য নির্ধারণ করে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা জানান, গত ২১ মে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ৪৫ দিনের আলটিমেটামের সময়সীমা আগামী ৪ জুলাই শেষ হবে। এর মধ্যে দাবি পূরণ না হলে বিমানবন্দর সড়কে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

তাদের দাবি, দ্রুত ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হোক, অন্যথায় অধিগ্রহণ প্রক্রিয়া বাতিল করে জমির মালিকদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন