দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই, দাফন সোমবার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ PM

দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই, দাফন সোমবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৯:৪৮:৫৯ PM

দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই, দাফন সোমবার

ছবি:সংগৃহীত


বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজারস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর গ্রামের বাড়ি ছাতক থানা সিংচাপইড় জমিদার বাড়ি।

মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে দরগা কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে বড় ছেলে মুফতী দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী ও ছোট ছেলে দেওয়ান আসাদ রাজা চৌধুরী ও পাঁচ মেয়ে সহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরী দীর্ঘদিন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি সিলেটের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ মোহাম্মদ আজিজুল করিমের শ্বশুর ছিলেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী ও সুধী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।-বিজ্ঞপ্তি


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন