বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে ছাদে প*ড়ে তরুণের মৃ*ত্যু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ PM

বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে ছাদে প*ড়ে তরুণের মৃ*ত্যু

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ১২:৩৫:৫৯ AM

বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে ছাদে প*ড়ে তরুণের মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে পড়ে মোহাম্মদ আলী (২৫) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের সিদ্দিক আলীর বড় ছেলে। তিনি স্থানীয় ভুরকী বাজারে বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সহযোগিতা করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশে থাকা কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে ওঠেন মোহাম্মদ আলী। এ সময় হঠাৎ অসাবধানতাবশত গাছ থেকে পড়ে পাশের ঘরের পাকা ছাদের ওপর আঘাত পান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, ‘মোহাম্মদ আলী আমার অত্যন্ত আদরের নাতি ছিল। তার এমন অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

এদিকে দুই ছেলের মধ্যে বড় ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মোহাম্মদ আলীর বাবা-মা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। এ ঘটনায় ভুরকী গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন