হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ PM

হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ০২:২৬:১২ PM

হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু


সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে।

আজ সোমবার (২৯ জুন) সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মৃত শিশুটির বয়স মাত্র ৭ মাস। সে সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। রবিবার সকাল থেকে সোমবার সকাল ৮টার মধ্যে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে।

স্বাস্থ্য বিভাগের নিয়মিত প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯০ জন হামে আক্রান্ত বা এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৮০ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। সরকারি রেকর্ড অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৭ জনের মৃত্যু হলেও ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন