গোয়াইনঘাটে কাওছারের অর্থায়নে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ PM

শিক্ষকদের সম্মাননা প্রদান

গোয়াইনঘাটে কাওছারের অর্থায়নে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ০৮:২৫:২১ PM

গোয়াইনঘাটে কাওছারের অর্থায়নে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

ছবি:সংগৃহীত


‘মানবতার সেবায় আমাদের অঙ্গীকার’- এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছারের উদ্যোগে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষকদের সম্মাননা উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ডা. মো. তাজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবিভক্ত ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামিদুল হক ভূঁইয়া বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ খান, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হোসেন আহমদ, প্রধান শিক্ষিকা কাজী কোহিনুর আক্তার, ডাক্তার ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুকলেছুর রহমান, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মোহাম্মদ, ইন্ডিয়ান বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আহমদ এবং সিনিয়র সহকারী শিক্ষক হাফেজ হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন (ঢাকা সেন্ট্রাল রিজিওনাল ব্রাঞ্চ)-এর সহ-ধর্মীয় বিষয়ক সম্পাদক ও ভিত্রিখেল হাওর তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তোফায়েল আহমদ।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় এবং শিক্ষকদের শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা উপহার প্রদান করা হয়।

এই মানবিক উদ্যোগের অর্থায়ন করেন যুক্তরাজ্য প্রবাসী ও সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান কাওছার।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষকদের অবদানকে সম্মান জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজন স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন