কুলাউড়ায় নাইমুল হজ উমরাহ কাফেলার অষ্টম উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫৪ AM

কুলাউড়ায় নাইমুল হজ উমরাহ কাফেলার অষ্টম উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ০৫:৩৮:৫৫ PM

কুলাউড়ায় নাইমুল হজ উমরাহ  কাফেলার অষ্টম উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংগৃহিত


কুলাউড়ায় নাইমুল হজ উমরাহ কাফেলা-এর অষ্টম উমরাহ কাফেলার প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর ২টায় অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাইমুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন টিম জার্নালিস্ট ও সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন-এর উপদেষ্টা এম. মোক্তাদির হোসেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ভূকশিমইল বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কাইয়ুম।
কর্মশালায় অংশগ্রহণকারী উমরাহ যাত্রীদের উমরাহ পালনের নিয়ম-কানুন, ইহরাম, তাওয়াফ, সাঈ, মক্কা ও মদিনায় করণীয়, সফরের প্রস্তুতি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়, যাতে তারা সুন্নাহসম্মতভাবে উমরাহ পালন করতে পারেন।
এ সময় নাইমুল হজ উমরাহ  কাফেলা-এর পক্ষ থেকে যাত্রীদের মধ্যে পাসপোর্ট, সৌদি উমরাহ ভিসা, বিমান টিকিট, উমরাহ গাইড বুক, ট্রাভেল ব্যাগ ও পাস ব্যাগ বিতরণ করা হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আগামী ০৮ জুলাই সিলেট থেকে পবিত্র মদিনা মুনাওয়ারা-এর উদ্দেশ্যে অষ্টম উমরাহ কাফেলা নিয়ে যাত্রা করবেন প্রতিষ্ঠানের পরিচালক ও মোয়াল্লেম নাইমুল ইসলাম।
এ বিষয়ে নাইমুল ইসলাম বলেন, "আমাদের লক্ষ্য প্রতি মাসে কুলাউড়া থেকে একটি করে উমরাহ কাফেলা পরিচালনা করা। মহান আল্লাহ তাআলা তাওফিক দিলে আমি নিজে মোয়াল্লেম হিসেবে প্রতিটি কাফেলায় যাত্রীদের সার্বক্ষণিক খেদমতে নিয়োজিত থাকব, ইনশাআল্লাহ।"
তিনি আরও জানান, যারা উমরাহ পালনে আগ্রহী, তারা নাইমুল হজ উমরাহ -এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ:
Naimul Travels & Bike Gallery
আউটার সিগনাল, জুড়ী রোড, কুলাউড়া।
মোবাইল: 01725-703708
শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয় এবং মহান আল্লাহ তাআলার কাছে উমরাহ যাত্রীদের নিরাপদ, সহজ ও কবুল সফরের জন্য প্রার্থনা করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ